
অনেকের ধারণা, সুগার বেশি মানেই ইনসুলিন নিতে হবে। কিন্তু টাইপ-২ ডায়াবেটিসের গল্পটা একটু অন্যরকম।
এখানে অনেকেরই সমস্যাটা ইনসুলিন কম থাকা না, আসল সমস্যাটা ইনসুলিন বেশি থাকা। দিনের পর দিন বারবার ইনসুলিন স্পাইক হওয়ার কারণে শরীরের কোষগুলোই ক্লান্ত হয়ে গেছে। তারা আর ইনসুলিনের ডাক শুনতে চায় না। একেই বলে ইনসুলিন রেজিস্ট্যান্স।
তাহলে আসল চিকিৎসা কী হওয়া উচিত ছিল ? শরীরের ভেতরের বাড়তি ইনসুলিন কমিয়ে এনে, কোষগুলোকে আবার সেনসিটিভ করা। রেজিস্ট্যান্স ঠিক করা।
আমরা কী করি ? উল্টোটা। ভেতরে ইনসুলিন বেশি আছে, তার ওপর বাইরে থেকেও আরও ইনসুলিন দিচ্ছি সুগার কমানোর জন্য।
এটা অনেকটা এমন – নিজের ঘরের দরজা জ্যাম হয়ে গেছে, চাবি ঘুরছে না। আমরা চাবি ঠিক না করে, বাইরে থেকে গুন্ডা ডেকে এনে লাথি মেরে দরজা ভাঙছি। দরজা খুলছে ঠিকই, কিন্তু দরজার ক্ষতি হচ্ছে।
দীর্ঘদিন এভাবে চললে কী হয় ?
অগ্ন্যাশয় ভাবে – বাইরে থেকেই তো রোজ ইনসুলিন আসছে, তাহলে আমি আর কষ্ট করে বানাবো কেন ? যে জিনিস ব্যবহার হয় না, শরীর তাকে ধীরে ধীরে বন্ধ করে দেয়।
এটা নিজের চোখে দেখা। যারা ৪-৫ বছর ধরে রেগুলার বাইরে থেকে ইনসুলিন নিচ্ছেন, তাদের অনেকের C-peptide রিপোর্ট কম আসে। অথচ ১০-১৫ বছর ধরে ডায়াবেটিস আছে, কিন্তু লাইফস্টাইল দিয়ে ম্যানেজ করছেন, ইনসুলিন নেননি – তাদের C-peptide অনেক ভালো থাকে।
একদম সহজ একটা উদাহরণ হলো – আপনি যদি রোজ Zomato, Swiggy থেকে খাবার অর্ডার করেন, তাহলে একসময় আপনার নিজের রান্নাঘরটাই অপ্রয়োজনীয় হয়ে যাবে। উনুনে জং ধরে যাবে।
তাহলে কি ইনসুলিন নেবেন না ?
অবশ্যই নেবেন। জরুরি প্রয়োজনে।
যখন সুগার অনেক বেশি, HBA1c ১১-১২, যখন অপারেশন আটকে আছে, যখন ডাক্তার মনে করছেন এখনই সুগার না কমালে বিপদ – তখন ডাক্তারের পরামর্শে অবশ্যই ইনসুলিন নিতে হবে। ইনসুলিন জীবন বাঁচায়।
কিন্তু জরুরি অবস্থার ওষুধকে যদি রোজকার অভ্যাস বানিয়ে ফেলি, তাহলে নিজের শরীরের ইনসুলিন বানানোর ক্ষমতাটাই ধীরে ধীরে কমে যাওয়ার ঝুঁকি থাকে।
তাই বুদ্ধিমানের কাজ হলো – জরুরি সময়ে ডাক্তারের কথা শুনে ইনসুলিন নেওয়া, আর তার পাশাপাশি লাইফস্টাইলটা এমনভাবে শোধরানো, যাতে ধীরে ধীরে ইনসুলিনের প্রয়োজনটাই কমে আসে।
ওষুধে রিপোর্ট কন্ট্রোল হয়, নলেজে জীবন কন্ট্রোল হয়।
ডায়াবেটিস মুক্ত জীবনের জন্য যোগাযোগ করতে পারেন:
KD_Lifestyle – Knowledge & Discipline Lifestyle
SDO Choumuhani, Agartala, Tripura
Contact – 096128 77899

