Tag: #কৈলাস #ইস্টার_দ্বীপ

  • কৈলাসের উল্টো পিঠে ইস্টার দ্বীপ — একই রহস্যের দুই দরজা

    ইস্টার দ্বীপ। পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জায়গা। ওখানে রয়েছে আশ্চর্য সব মূর্তি। এগুলোকে বলে “মোয়াই”। প্রায় ৯০০টা মূর্তি, প্রতিটা ১৪ থেকে ৮৬ টন ওজনের, ১০ থেকে ৩০ ফুট উঁচু। কোনো ক্রেন ছাড়া, কোনো চাকা ছাড়া, কীভাবে ১৫০০ কিমি সমুদ্রের মাঝে একটা দ্বীপে কে বা কারা এগুলো বানালো আর টেনে নিয়ে গেল – আজও তার কোনো উত্তর নেই।

    সবাই বলে কৈলাসের সাথে কানেকশন রয়েছে এই ইস্টার আইল্যান্ডের। ম্যাপে দেখলে গায়ে কাঁটা দেবে। কৈলাস থেকে একটা সরল রেখা টানুন পৃথিবীর ভেতর দিয়ে। সেটা গিয়ে সোজা বেরোবে ঠিক ইস্টার দ্বীপে। একদম বিপরীত বিন্দু, Antipode।

    কৈলাস ও ইস্টার – দুটো জায়গাতেই কম্পাস গোলমাল করে, দুটো জায়গাতেই UFO দেখা যায় সবচেয়ে বেশি। স্থানীয়রা দুই জায়গাতেই বলে “দেবতারা আকাশ থেকে আসেন।” দেবতারা নাকি পৃথিবীর আসল মালিকরা ? কে জানে ! তাই অনেকে বলে – কৈলাস হচ্ছে এন্ট্রি গেট, ইস্টার হচ্ছে এক্সিট গেট। ওরা এক দরজা দিয়ে ঢোকে, পৃথিবীর ভেতর দিয়ে যায়, আরেক দরজা দিয়ে বেরোয়। আমরা মাঝখানের উঠোনে বসে মোয়াই গুনছি।