Category: Health, Religion, Science, Spirituality, History, Philosophy, Psychology, Lifestyle, Self-development, Ancient Wisdom

  • একটি উদ্ভিদের সমস্ত কিছু নির্ভর করে তার রুটে, আর একটি মানুষের সবকিছু নির্ভর করে তার গাটে। এই তুলনাটা নিছক কোনো রূপক কল্পনা নয়, বরং গভীর বাস্তব সত্য।

    আমরা অভ্যাসগতভাবে শরীরকে উপরের দিক থেকে বিচার করি। মুখ, ত্বক, ওজন, ব্লাড রিপোর্ট প্রভৃতির মাধ্যমে। অথচ প্রকৃতি আমাদের শেখায় অন্য কথা। একটি গাছ যতই সবুজ হোক, ফুল যতই সুন্দর হোক, তার ভবিষ্যৎ নির্ধারিত হয় মাটির নিচে থাকা রুটের শক্তিতে। রুট দুর্বল হলে গাছটা টিকবে না। মানুষের ক্ষেত্রেও একই সত্য প্রযোজ্য।

    মানুষের গাট শুধু হজমের জায়গা নয়। এখান থেকেই নিয়ন্ত্রিত হয় ইমিউনিটি, হরমোন, মেটাবলিজম, এমনকি মুড ও মানসিক স্থিতি। গাট বিগড়ে গেলে তার প্রভাব পড়ে ত্বকে, ওজনে, সুগারে, ক্লান্তিতে, উদ্বেগে, সবখানে। রোগ তখন আলাদা আলাদা নামে দেখা দেয়, কিন্তু শিকড় থাকে এক জায়গায়।

    আমরা রোগকে খণ্ড খণ্ড করে দেখি। ত্বকের জন্য আলাদা ডাক্তার, সুগারের জন্য আলাদা, মানসিক অস্থিরতার জন্য আরেকজন। কিন্তু শরীর এইভাবে কাজ করে না। শরীর একটি সমন্বিত ব্যবস্থা, আর তার কেন্দ্রবিন্দু হচ্ছে গাট।

    অস্বাস্থ্যকর খাবার, রিফাইন্ড চিনি, রিফাইন্ড লবণ, বাজারী তেল, ডেয়ারি প্রোডাক্ট, প্রসেসড ফুড, অপ্রয়োজনীয় ওষুধ, এসব মিলিয়ে আমরা নিজের রুট সিস্টেমটাকেই নষ্ট করে ফেলছি। তারপর উপরে উপরে চিকিৎসা চালিয়ে যাচ্ছি, যেমন গাছের পাতায় রং লাগিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা।

    একটি গাছকে বাঁচাতে হলে সার দিতে হয় রুটে। মানুষকেও সুস্থ করতে হলে ঠিক করতে হয় গাট। ফাইবার, ফার্মেন্টেড খাবার, প্রকৃত খাদ্য, সঠিক ফাস্টিং — এগুলো কোনো ট্রেন্ড নয়, এগুলো ভিত্তি মজবুত করার উপায়।

    স্বাস্থ্য মানে শুধু ওজন কমা বা ব্লাড রিপোর্ট স্বাভাবিক হওয়া নয়। স্বাস্থ্য মানে ভিতরের ভিত্তি শক্ত থাকা। যার গাট ঠিক, তার শরীর অনেক ভুল সহ্য করতে পারে। যার গাট নষ্ট, তার শরীর অল্পতেই ভেঙে পড়ে। কারণ গাছের মতো মানুষও রুট থেকেই বাঁচে।

  • গোমাতা আমাদের, গোমুত্র আমেরিকার !



    ভারতবর্ষের হাজার বছরের শাস্ত্রে গোমূত্রকে বলা হয়েছে “অমৃততুল্য”। দেহশুদ্ধি, অগ্নিদীপন, রক্তপরিশোধন – এই তিন ক্ষমতার জন্য গোমূত্রকে স্থান দেওয়া হয়েছে আয়ুর্বেদের মূল শিরায়। আধুনিক গবেষণায় তো জানা গেছে আমাদের স্বদেশী গোমুত্রের মধ্যে এমন কিছু ভালো ব্যাকটেরিয়া ও এনজাইম রয়েছে যেগুলো মানুষের গাট হেলথের জন্য একেবারেই অমৃত।
    আমাদের পূর্বপুরুষরা কোনো ল্যাবরেটরির রিপোর্ট ছাড়াই শুধু প্রকৃতির ভিতর দিয়ে, উপলব্ধির শক্তিতে, এই জিনিসের গুণ চিনে ফেলেছিলেন।

    কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমাদের দেশেরই কিছু মানুষ আজ গোমূত্রের নাম শুনলেই মুখ বিকৃত করে। যেন নিজের শিকড় ভুলে যাওয়া এক সমাজ – যার কাছে নিজস্ব জ্ঞানই ‘বোকামি’, আর বিদেশীরা যা বলে সেটাই ‘বিজ্ঞান’। একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে স্বদেশের একটি মহান ঔষধি সম্পদের বিরুদ্ধে প্রচারণা চালানো – এটা কোন ধরনের রাজনীতি ?
    সবচেয়ে বিদ্রূপের বিষয় হলো, যে গোমূত্রকে নিয়ে ভারতীয় বুদ্ধিজীবীরাই কটাক্ষ করে, সেই গোমূত্র থেকেই যুক্তরাষ্ট্র বহু বছর আগে পেটেন্ট তুলে নিয়েছে। হ্যাঁ, একদম সত্যি কথা এটা। তাও এক নয়, একাধিক গোমুত্রের পেটেন্ট এখন আমেরিকার হাতে। গোমূত্রের বায়ো-অ্যাকটিভ অংশ, ডিস্টিলেট, এবং অ্যান্টিবায়োটিক বুস্টার হিসেবে ব্যবহারের claim, এসবের ওপর একাধিক পেটেন্ট তারা লুফে নিয়েছে। অর্থাৎ, যা আমরা অবহেলা করি, তাকেই তারা গবেষণা করে, কাগজে-কলমে চিহ্নিত করে, আইন দিয়ে নিজেদের নামে লিখিয়ে নিয়েছে।

    আর আমরা ? আমরা নিজের জ্ঞান সম্পদকে “গোবর-গোমূত্র” বলে ঠাট্টা করি। কারণ গোমুত্র তো গরুর বর্জ্য পদার্থ ! অথচ চরম সত্যি কথা হলো— আমাদের দেশের গোমাতার জাত (দেশি প্রজাতির গরু) এর জৈব রাসায়নিক গঠন
    ইউরোপীয়/আমেরিকান গরুর থেকে আলাদা। এটাই কারণ, আয়ুর্বেদ কেবল “গোমূত্র” বলে না;
    দেশি গোমূত্র বলে। পৃথিবীর অন্য দেশের গরুর মূত্রে এমন ঔষধি গুণ নেই বলেই পেটেন্ট নেওয়া হয়েছে বিশেষভাবে Indian cow urine distillate–এর ওপর।

    এটাই আমাদের দুর্ভাগ্য, যা বিদেশীরা বুঝেছে,
    আমরা বুঝিনি। আজ যারা গোমূত্রকে অবজ্ঞা করে, তারা হয়তো জানেই না যে তাদের এই উপহাসই বিদেশি ল্যাবকে আমাদের জ্ঞান লুঠ করতে আরও সাহসী করে তুলেছে।
    ভারত সবই হারায়; কারণ ভারত নিজের জ্ঞানকে বিশ্বাস করে না। আর এই পোস্টের শেষে একটা কথাই বলতে চাই – যেদিন ভারত নিজের আয়ুর্বেদ, নিজের গরু, নিজের প্রকৃতি, নিজের শাস্ত্রকে সম্মান করতে শিখবে, সেদিন বিদেশের পেটেন্টের দরকারই পড়বে না। অমৃতকে অমৃত ভাবতে হলে
    মাথা নয়, চিত্ত বদলাতে হবে।

  • Walking Alone on the Path of Truth

    Walking Alone on the Path of Truth
    — By Yogi Krishnadev Nath

    Walking on the path of truth is never easy.
    Because on this path, you must walk completely alone.
    Only the one who speaks the truth knows how painful it is to become isolated.
    In a society where falsehood has become the norm, speaking the truth is no less than a revolution.

    At first, the people around you will not try to understand you —
    they will hurt you, mock you, and reject you.
    Because truth always makes people uncomfortable.
    In a world where everyone prefers to stay blind,
    the one who dares to keep his eyes open becomes dangerous.

    I too came to this world of social media with a dream —
    the dream of transforming my state,
    of bringing justice and opportunities to the unemployed youth.
    That is why I raised my voice against the ruling powers of the time.
    But my goal was never the rise or fall of individuals;
    it was always the rise of truth.

    Yes, I have been deeply hurt —
    not by defeat, but by deception.
    Yet I know one thing for certain:
    the price that truth demands today,
    the future will repay a hundredfold from those who betrayed it.

    But walking alone does not mean you are defeated.
    It means you are on a road where the noise of the crowd is gone,
    and only the echo of your conscience remains.
    Every step you take is a promise to stay honest —
    not to the world, but to yourself.

    Ordinary people seek safety in groups;
    real people seek freedom in solitude.
    A group can protect you, yes,
    but in exchange, it takes away your ability to think freely.
    When you stand for truth,
    you may have to argue even with your own shadow.
    Still, don’t stop walking.
    Because those who walk alone are the ones who create history.

    Remember — every truth begins in solitude,
    and then slowly becomes the light that spreads across the world.

    If you can stand by the truth even when you are alone,
    you are not a loser — you are a pioneer.
    One day the crowd will walk the very path you once walked alone,
    because in the end, the light of truth
    will always outshine the darkness of lies.

    Learn to walk alone on the path of truth, my friends.
    One day, your solitude will become your strength,
    and your silence will speak louder than any noise —
    “I do not belong to any side.
    I stand only with the truth.”

    For more writings and reflections, visit: https://ykdonline.in
  • শরীর ও আত্মার সম্পর্ক

    “শরীর এক যন্ত্র, আত্মা তার চালক”

    আমরা আজকের যুগে শরীরকে দেখি একটি মেশিন হিসেবে — খাওয়াই, চালাই, ক্লান্ত হলে রিচার্জ করি। 
    কিন্তু আসল সত্য হলো, এই শরীর এক যন্ত্র, যার চালক আত্মা।
    এই যন্ত্রটি যতই সুন্দর, শক্তিশালী, দ্রুত হোক না কেন — চালক ছাড়া সেটি নিস্তব্ধ, নিস্পন্দ।

    যখন আত্মা জাগ্রত হয়, শরীর তখন তার প্রকৃত উদ্দেশ্যে পৌঁছে যায়। 
    তখন প্রতিটি শ্বাসে আসে সচেতনতা, প্রতিটি কাজে প্রকাশ পায় দেবত্ব। 
    এই হল যোগের আসল অর্থ — শরীর, মন ও আত্মার মিলন।

    প্রাচীন ভারতীয় জ্ঞান বলে: “যন্ত্র শরীরে আত্মা বসে থাকলে তবেই কর্ম ফলপ্রসূ হয়।” 
    তাই উপবাস, প্রার্থনা, ধ্যান — এগুলো শুধুই ধর্মীয় আচরণ নয়; 
    এগুলো হল শরীরের তারগুলো টিউন করার উপায়, যাতে আত্মার সুর ধ্বনিত হয়।

    আজকের মানুষ মেশিন বানাচ্ছে, কিন্তু নিজের এই জীবন্ত যন্ত্রকে ভুলে যাচ্ছে। 
    যার ফল — ক্লান্তি, হতাশা, বিভ্রান্তি। 
    আসলে দোষ শরীরের নয়, সমস্যা চালকের মনোযোগে।

    তুমি যদি চাও নিজের জীবনের সুর আবার বাজুক, তাহলে নিজের শরীরকে সম্মান করো, তাকে পরিশুদ্ধ রাখো, 
    তোমার আত্মার সাথে কথা বলো — 
    কারণ তুমি এই যন্ত্রের মালিক, তুমিই তার সঙ্গীত।

  • আধ্যাত্মিকতা মানে কী ?

    আধ্যাত্মিকতা মানে পালানো নয়, বরং জেগে ওঠা। আজকের যুগে “Spirituality” শব্দটা শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে— পাহাড়, ধ্যান, সন্ন্যাস, অথবা সংসার থেকে পালিয়ে যাওয়া কোনো জীবনচিত্র। 
    কিন্তু প্রকৃত আধ্যাত্মিকতা মানে পালানো নয়, বরং জেগে ওঠা এটা হল সেই প্রক্রিয়া, যেখানে মানুষ নিজের ভেতরের ঘুমন্ত শক্তিকে চিনে নিতে শেখে। প্রতিদিন সকাল থেকে রাত— আমরা যেভাবে ছুটে চলি, সেটাই তো এক যান্ত্রিক দৌড়। 
    অফিস, বাড়ি, দায়িত্ব, অর্থ, স্ট্রেস— এই চক্রের ভেতরেই আমরা ধীরে ধীরে ভুলে যাই, 
    আমাদের আসল সত্তা কোথায় হারিয়ে গেছে। 
    আধ্যাত্মিকতার মূল লক্ষ্যই হল— এই হারিয়ে যাওয়া সত্তাকে খুঁজে পাওয়া। আধ্যাত্মিকতা মানে জীবনকে এড়িয়ে যাওয়া নয়। অনেকে ভাবে আধ্যাত্মিক মানুষ মানেই সংসারবিমুখ— 
    কিন্তু বাস্তবতা উল্টোটা। 
    যে মানুষ সত্যিই আধ্যাত্মিক, সে জানে কিভাবে সংসারের মধ্যে থেকেও নিজের অন্তরের শান্তি অক্ষুণ্ণ রাখা যায়। 
    সে সংসারের মধ্যে থেকেও সংসারের বাইরে দাঁড়াতে শেখে। গৌতম বুদ্ধও তো রাজপ্রাসাদ ছেড়ে গিয়েছিলেন, কিন্তু পরে তিনিই আবার সমাজের মধ্যে ফিরে এসেছিলেন— 
    মানুষকে পথ দেখাতে। 
    তাই আসল আধ্যাত্মিকতা হল বিমুখতা নয়, বরং জাগরণ। আধুনিক জীবনে কেন প্রয়োজন আধ্যাত্মিকতা। আজকের মানুষ প্রযুক্তিতে উন্নত, কিন্তু মানসিকভাবে ক্লান্ত। 
    ডিজিটাল নেশা, স্ট্রেস, সম্পর্কের টানাপোড়েন— সবই মনের ভারসাম্য কেড়ে নিচ্ছে। 
    এই সময়ে আধ্যাত্মিকতা হচ্ছে মনের থেরাপি, যা বিজ্ঞানেও প্রমাণিত হয়েছে— ধ্যান বা প্রার্থনা করলে 
    মস্তিষ্কে “অ্যালফা ও থেটা ওয়েভ” বেড়ে যায়, যা প্রশান্তি ও আত্মবিশ্বাস বাড়ায়। আধ্যাত্মিকতা মানে কোনো ধর্মবিশ্বাস নয়। 
    এটা এমন এক সার্বজনীন বিজ্ঞান, যা শেখায়— 
    তুমি কে, কেন এখানে, আর তোমার জীবনের উদ্দেশ্য কী  আধ্যাত্মিক জীবনযাপন শুরু করার ৩টি সহজ ধাপ হলো,
    ১. প্রতিদিন নীরবতার জন্য সময় রাখো। সকালবেলা বা রাতের শেষে ১৫ মিনিট নিজের ভেতরের সঙ্গে কথা বলো।
    ২. কৃতজ্ঞতার অভ্যাস করো প্রতিদিন, ৩টি জিনিস লেখো, যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। এতে মন শান্ত থাকে।
    ৩. প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ো — 
    বসন্তে ফুল, বর্ষায় মাটি, শীতে রোদ— এইসবের মধ্যেই আছে ঈশ্বরের ছোঁয়া। এটাই আসল লাইফস্টাইল— যেখানে “সুখ” কোনো গন্তব্য নয়, 
    বরং প্রতিদিনের পথচলার সঙ্গী।
    আধ্যাত্মিকতা মানে চোখ বন্ধ করে বসে থাকা নয়, 
    বরং চোখ খুলে দেখা— নিজের, অন্যের, আর পৃথিবীর আসল রূপ। 
    যে দিন মানুষ এই সত্যটা উপলব্ধি করবে, 
    সেই দিন পৃথিবী থেকে অন্ধকার মুছে যাবে। 
    কারণ আধ্যাত্মিকতার আসল মানে— 
    অন্ধকারে পালানো নয়, বরং আলো জ্বালানো।

    <p><em>“Spiritual awakening doesn’t take you away from life — 
    it brings you closer to life.”</em></p>

    <p>— <strong>Yogi Krishnadev Nath</strong> 
    <br>
    Founder, <a href=”https://ykdonline.in” target=”_blank”>ykdonline.in</a></p>

    <hr>

    <h3>🪔 Tags:</h3>
    <p>#SpiritualAwakening #YogiKrishnadevNath #IndianWisdom #KDlifeStyle #Meditation #Mindfulness #InnerPeace #SelfRealization #SpiritualJourney #ykdonline</p>
  • ধন্বন্তরী চা – শরীরের জন্য মা 💚

    🌿 ধন্বন্তরী চা – এক অনন্য আয়ুর্বেদিক সৃষ্টির রেসিপি 🌿

    এই রেসিপিটি একান্তভাবেই আমার নিজের সৃষ্টি।
    নামটাও আমার নিজের দেওয়া — “ধন্বন্তরী চা”।

    এই চা শুধু একটি পানীয় নয়, এটি শরীরকে ভিতর থেকে নিরাময়ের এক সহজ, প্রাকৃতিক উপায়।
    এতে এমন উপাদান ব্যবহার করা হয়েছে যা হজমশক্তি বাড়ায়, রক্ত পরিষ্কার করে, গ্লুকোজ লেভেলকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং মানসিক প্রশান্তি দেয়। এই চা নিয়মিত পান করলে এটি শরীরের জন্য এন্টি এজিং বুস্টার হিসেবে কাজ করবে।


    ☕ উপকরণ:

    • মেথি দানা – ½ চা চামচ
    • জিরা – ½ চা চামচ
    • মৌরি – ½ চা চামচ
    • ধনিয়া – ½ চা চামচ
    • দারচিনি – ১ ইঞ্চি টুকরো
    • এলাচ – ২টি
    • আদা – ছোট টুকরো (ছেঁচে নেওয়া)
    • তুলসীপাতা – ৫-৬টি
    • কাঁচা হলুদ ছোট ১ টুকরো (ছেঁচে নেওয়া)
    • এক চিমটি গোল মরিচের গুঁড়ো
    • একটি তেজপাতা
    • জল – ২ কাপ

    🔥 প্রণালি:

    ১️⃣ সমস্ত গোটা মশলা (মেথি, জিরা, মৌরি, ধনিয়া, দারচিনি, এলাচ) চায়ের পাত্রে নিয়ে নাও।
    ২️⃣ এখন ২ কাপ জল দিয়ে উনুনে বসিয়ে  দাও।
    ৩️⃣ ৫–৭ মিনিট ফুটতে দাও, যাতে মশলার ঘ্রাণ ও গুণাগুণ জলে মিশে যায়।
    ৪️⃣ তারপর তুলসীপাতা যোগ করে আরও ২ মিনিট ফুটিয়ে নামিয়ে নাও।
    ৫️⃣ ছেঁকে নিয়ে লেবুর রস ও পিঙ্ক সল্ট মিশিয়ে গরম গরম চুমুক দাও— ধীরে ধীরে শরীরের ভেতর শান্তি নামবে।


    🌞 উপকারিতা:

    • ডিটক্সিফিকেশন করে, লিভার পরিষ্কার রাখে
    • ইনসুলিন সেনসিটিভিটি উন্নত করে
    • ইমিউনিটি ও মেটাবলিজম বাড়ায়
    • মানসিক চাপ ও ক্লান্তি কমায়
    • শরীরের উপর বয়সের ছাপ পড়তে দেয় না

    এই রেসিপিটি আমার প্রকাশিত হতে যাওয়া সুগার রিভার্সাল বই “মিষ্টি নামের তিক্ত রোগ” এর একটি অংশ।
    এই বইয়ের মধ্যে আরও অনেক এমন নিরাময়মূলক রেসিপি, উপবাস পদ্ধতি,
    এবং জীবনযাপনের পরিবর্তনের পথ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

    লেখকঃ যোগী কৃষ্ণদেব নাথ

    NaturalHealing #DhanwantariTea #YogiKrishnadevNath #DiabetesReversal #Ayurveda #Fasting #GutHealth #Detox #HealthTransformation

    রেসিপিটি ভালো লাগলে  https://ykdonline.in ভিজিট করতে পারেন।

  • শরীর – এক মন্দির

    শরীর — এক মন্দির 

    প্রত্যেক মানুষের জীবনে এক অদ্ভুত যাত্রা চলছে— বাইরের ঈশ্বরকে খোঁজার। কেউ তাঁকে খুঁজছে মন্দিরে, কেউ খুঁজছে মসজিদে, কেউ বা গির্জায়। কেউ পাহাড়ের নির্জনতায় বসে ধ্যানের মাধ্যমে তাঁকে উপলব্ধি করতে চাইছে। অথচ যে মন্দিরে স্বয়ং ঈশ্বর প্রতিদিন প্রতিক্ষণ বিরাজ করেন, সেটিকে আমরা প্রায়ই অবহেলা করি। এই মন্দির হলো আমাদের নিজের শরীর।

    শাস্ত্র বলেছে, “শরীরমাদ্যং খলু ধর্মসাধনম্।” 
    অর্থাৎ, শরীরই হলো ধর্ম সাধনার প্রধান মাধ্যম। যে দেহ সচল, শুদ্ধ ও সজীব — সেই দেহেই বাস করেন ঈশ্বর। 
    এই দেহই তো দেবমন্দির, যেখানে আত্মা, প্রাণ ও চেতনা মিলিত হয়ে জীবনের উৎস সৃষ্টি করে।

    শরীরের প্রতিটি কোষ, প্রতিটি শ্বাস, প্রতিটি হৃদস্পন্দন আসলে একেকটি জপমালা। 
    যেভাবে মন্দিরে প্রতিদিন শুদ্ধিকরণ, আরতি ও প্রসাদ হয়, 
    তেমনি শরীরেরও প্রতিদিন প্রয়োজন যত্ন, শৃঙ্খলা ও শ্রদ্ধা।

    শরীরের মন্দির – বিজ্ঞানের আলোয়:

    আমাদের দেহের প্রতিটি কোষ হচ্ছে একেকটি জীবন্ত মন্দির। প্রতিটি কোষের মধ্যেই রয়েছে তার নিজস্ব শক্তি কেন্দ্র— মাইটোকন্ড্রিয়া, যা অগ্নিদেবতার মতো জ্বালিয়ে রাখে জীবনের প্রদীপ। শরীরের
    প্রতিটি স্নায়ু বহন করে চেতনার সুর, 
    আর প্রতিটি রক্তবিন্দু যেন প্রথম প্রভাতের আরতির ঘণ্টাধ্বনি।

    যখন তুমি বিষাক্ত খাবার খাও, অতিরিক্ত রাগ করো, দেরি করে ঘুমাও, তখন তুমি আসলে তোমার মন্দিরে ধুলো ফেলছো। 
    আর যখন তুমি উপবাস করো, বিশ্রাম নাও, শান্তি বজায় রাখো— 
    তখন তুমি তোমার মন্দিরকে ধূপ–ধুনোয় পরিশুদ্ধ করছো।

    বৈজ্ঞানিকভাবে, এই যত্নই আমাদের হরমোন, ইমিউন সিস্টেম, ও নিউরোট্রান্সমিটারের ভারসাম্য রক্ষা করে। 
    এই ভারসাম্যই মানুষের মধ্যে মানসিক শান্তি, আত্মবিশ্বাস ও স্থিতিশীলতা আনে। 

    আধ্যাত্মিক দৃষ্টিতে – দেহই ঈশ্বরের আসন:

    উপনিষদে বলা হয়েছে— “যঃ পুরুষঃ তস্য দেহং গৃহম্।” 
    অর্থাৎ, দেহই হলো সেই পরম পুরুষের গৃহ। 

    তুমি যখন নিজের শরীরকে শ্রদ্ধা করো, তখনই ঈশ্বরকে শ্রদ্ধা করছো। 
    তুমি যখন শরীরকে ক্লান্ত, অবহেলিত ও অপবিত্র রাখো, 
    তখন যেন মন্দিরের প্রদীপ নিভে যাচ্ছে ধীরে ধীরে। 

    সত্যিকারের সাধনা শুরু হয় এখানেই— নিজের শরীরের ভেতরে। 
    প্রত্যেকটি শ্বাস যখন সচেতনভাবে নেওয়া হয়, 
    প্রত্যেক আহার যখন প্রণাম দিয়ে গ্রহণ করা হয়, 
    প্রত্যেক ঘুম যখন শান্তির সঙ্গে আসে— 
    তখন এই শরীরই পরিণত হয় এক জীবন্ত মন্দিরে।

    শরীরের সাত আচারের কথা:

    এই দেহমন্দিরের স্থায়িত্ব ও পবিত্রতা রক্ষার জন্য প্রয়োজন সাতটি আচারের সমন্বিত সাধনা — 
    এই সপ্তাচার হলো– ভোজন, ভাণ্ডারা, প্রয়াস, উপবাস, নিদ্রা, শ্বাস ও ধ্যান।**

    যেভাবে মন্দিরে সাতটি দ্বার থাকে দেবদর্শনের জন্য, 
    তেমনি শরীরের এই সাতটি আচারই হলো দেবমন্দিরের সাতটি পথ। 
    যে ব্যক্তি এই পথগুলো নিয়মিতভাবে পালন করে, 
    তার শরীর, মন ও আত্মা এক সুরে বেজে ওঠে— 
    যেন সারেগামাপাধানির পূর্ণ সমন্বয়ে সৃষ্টি হয়েছে জীবনের মহাসঙ্গীত।

    নিজের দেহমন্দিরে ফিরে আসা:

    এই পৃথিবী নানা প্রলোভনে ভরা— 
    ফাস্টফুড, রাগ, প্রতিযোগিতা, অতিরিক্ত তথ্যের চাপ— 
    সব মিলিয়ে মানুষ নিজের ভেতরের মন্দিরকে ভুলে যাচ্ছে। 
    কিন্তু যতদিন তুমি জীবিত, ততদিন এই শরীরই তোমার একমাত্র আশ্রয়, 
    তোমার ঈশ্বর, তোমার উপাসনালয়।

    এক মুহূর্ত চুপ করে নিজের শরীরকে অনুভব করো— 
    তোমার শ্বাসের চলাচল, হৃদয়ের ধ্বনি, চোখের দৃষ্টি— 
    সবই তো জীবনের আরতি। 
    তুমি আসলে প্রতিদিন এই দেহমন্দিরেই পূজা করছো— 
    কেবল সেটা স্মরণ করতে হবে।

    যে মানুষ নিজের শরীরকে ভালোবাসতে শেখে, 
    সে কখনো অন্যকে ঘৃণা করতে পারে না। 
    যে নিজের ভিতরের মন্দিরকে পরিষ্কার রাখে, 
    তার জীবনের বাইরে কোনো অন্ধকার থাকে না।

    তাই সবসময় মনে রাখতে হবে—  তোমার শরীরই তোমার প্রথম মন্দির, 
    তোমার জীবনই সেই পূজা, 
    আর তোমার সচেতনতাই — সেই ঈশ্বর।
    নিজের দেহমন্দিরে আলো জ্বালাও, 
    ঈশ্বর তখন তোমার মধ্যেই বসবাস করবেন।