বিহারের ঘড়ির পেন্ডুলাম হলেন নিতীশ কুমার। এই রাজ্যের রাজনীতিতে একটা অদ্ভুত ছন্দ আছে। যেন একটা ঘড়ি টিক টিক করে চলছে, আর তার ভেতরে একটা পেন্ডুলাম দুলছে। ওই পেন্ডুলামটার নামই নিতীশ কুমার।

সময় যেদিকে যায়, নিতীশও সেদিকে আস্তে আস্তে দুলে পড়েন। একবার এনডিএ, একবার মহাজোট, 
আবার মাঝপথে নিজের “জনতা” দর্শন। কেউ তাঁকে বলেন সুযোগসন্ধানী, কেউ বলেন ভারসাম্যের শিল্পী, কেউ বলেন পাল্টুরাম, আসলে তিনি হলেন সময়ের পেন্ডুলাম। কিন্তু অদ্ভুতভাবে এই ঘড়িটা কখনো বন্ধ হয় না। কারণ পেন্ডুলাম যেমনই দুলুক, ঘড়ি তবু চলতেই থাকে।

বিহারের ভোটাররা জানেন – যদি রাজনীতির ঘড়িতে জট লাগে, শেষে সব সুর মিলে যায় নিতীশ নামক পেন্ডুলামের দোলায়। তিনি না থাকলে সময় থেমে যায়, তিনি থাকলে সময় আবার টিক টিক করে বেজে উঠে। হয়তো এটাই বিহারের রাজনীতির সবচেয়ে বড় সত্য যে, নিতীশ কুমার কোনো নেতা নন, তিনি এক জীবন্ত পেন্ডুলাম, যার দোলনের মাধ্যমেই বিহারের সময় মাপা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts