এই ধরনের গুন্ডাগিরি করার সাহস পায় কীভাবে ?

সুশাসনের রাজ্যে গড়াগাড়ি খাচ্ছে আইন: দুষ্কৃতীদের আক্রমণে আহত ১০, শিশু ও নারীসহ যাত্রীদের উপর নৃশংস হামলা

৯ অক্টোবর, আগরতলা: রাজ্যের শান্তি-শৃঙ্খলার চিত্র যেন প্রশ্নবিদ্ধ হয়ে উঠল বুধবার দুপুরে। বিশ্রামগঞ্জ থানাধীন দেওয়ান বাজারে রাষ্ট্রপতি কালারস প্রাপ্ত এক নৃপুংসক পুলিশকর্মীর সামনেই ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় কিছু দুর্বৃত্ত প্রকাশ্যে আইনশৃঙ্খলা ভেঙে যাত্রীবাহী একটি গাড়িতে নির্বিচারে হামলা চালায়। এতে আহত হন শিশু ও মহিলা সহ অন্তত ১০ জন যাত্রী।

জানা গেছে, সকালে বিশালগড় মহকুমার বাইদ্যারদিঘির বাসিন্দা বাপি সাহা ও সুরজিৎ সাহার পরিবারের সদস্যসহ মোট ১৬ জন মাতারবাড়ি যাচ্ছিলেন। দুপুরে তারা দেওয়ান বাজারের কাছে পৌঁছলে, আকস্মিকভাবে একদল দুষ্কৃতী গাড়িগুলোর পথরোধ করে। শুরু হয় গাড়ি ভাঙচুর ও যাত্রীদের উপর বেধড়ক মারধর।

আহতদের দ্রুত বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক নয়, তবে কিছু যাত্রীর মাথা ও পায়ে গুরুতর আঘাত রয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ঘটনার মূল অভিযুক্তদের নাম এখনও জানা যায়নি। এফআইআর দায়ের করা হলেও পুলিশ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ— “ঘটনাটি পুলিশের চোখের সামনেই ঘটেছে, অথচ কেউ বাধা দেয়নি।”

এই ঘটনার পর বিরোধী দলগুলি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছে। তারা বলছে, “দিবালোকে রাস্তার ধারে নারী ও শিশুদের উপর এভাবে হামলা, আর পুলিশ নির্বিকার — এ যেন সুশাসনের এক নতুন উদাহরণ!”

পুলিশ প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত চলছে, দোষীদের কোনও ভাবেই রেহাই দেওয়া হবে না।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts